ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় দেশে আরও ১৭ জনের মৃত্যু , শনাক্ত ১৪৯৭

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন এবং শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৭ জন। বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৫৮ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৩৪২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৪টি। এ পর্যন্ত মোট ৫৮ লাখ ৭১ হাজার ৩৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৯ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ দশমিক ৪৬ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৭ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৭ জন নারী। এ পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৯ হাজার ৫ জন এবং নারী ৩ হাজার ৪৫৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ১ জন।। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রামের ৮ জন, খুলনার ১ জন, বরিশালের ১ জন, সিলেটের ১ জন এবং ময়মনসিংহের ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১১ জন, বেসরকারি হাসপাতালে ৬ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑